২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

তাহিরপুরে নোঙ্গর করা বালুভর্তি নৌকা ডুবে একজনের মৃত্যু

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১:২৪ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিন নদীর মোহনায় নোঙ্গর করা অবস্থায় বালুভর্তি একটি নৌকা ডুবে  এক যুবকের মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার যাদুকাটা, রক্তি ও বৌলাই নদীর মোহনায় গড়ের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহত মানিক মিয়া (২১) তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর (পূর্ব হাটি) গ্রামের মোসাব্বির মিয়ার ছেলে।


স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইকবাল হোসেন জানান, ‘যাদুকাটা নদী থেকে বালু লোড করে নৌকাটি রাতে গড়ের ঘাট এলাকায় নোঙ্গর করে রাখা হয়। রাতে নোঙ্গর করা অবস্থায় নৌকাটিতে মানিক মিয়া একাই অবস্থান করছিলেন।’


তিনি জানান, রাতের কোনো এক সময় বালুভর্তি নৌকাটি পানির নিচে তলিয়ে যায়। ভোরে নৌকার বাকি স্টাফরা গড়ের ঘাটে এলাকার এলে নৌকাটি যেখানে রাতে রাখা হয়েছিল সেখানে তা আর দেখতে পাননি। একপর্যায়ে দেখতে পান, নৌকাটি পানির নিচে ডুবে আছে। এবং নৌকাতে থাকা সুকানির (মাঝি) খোঁজ না পেয়ে প্রশাসনকে জানানো হয়। 


খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজির পর সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মানিক মিয়ার মরদেহ উদ্ধার করে। এসময় তাহিরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, যাদুকাটা, নৌকাডুবি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ