সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম আহমদ (২১) উপজেলার তাজপুর ইউনিয়নের দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, মোটরসাইকেল আরোহী তাজপুর বাজার থেকে গোয়ালাবাজারে যাওয়ার পথে রাস্তায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানান ওসি।
সিলেট, ওসমানীনগর, সড়ক দুর্ঘটনা,