সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১৫ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম বাধন আহমেদ। তিনি বিয়ানীবাজার থানার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাহিন নামের আরেক তরুণ, যিনি বাধনের বন্ধু ও মোটরসাইকেলের অপর আরোহী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের সঙ্গে একটি নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করা হলে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত মাহিনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক।
সিলেট, বিয়ানীবাজার, দুর্ঘটনা, মৃত্যু