১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

নগরীতে নবীগঞ্জের ইউপি চেয়ারম্যানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ মে, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন

ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা (৪৫) কে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন একদল যুবক। নির্মলেন্দু দাশ নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

 

 

মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে খেতে গেলে সেখান থেকে বের করে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক । 

 

 

রাত সাড়ে ৯টার দিকে নগরীর রিকাবীবাজারস্থ ফাতেমার রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান নির্মলেন্দু ও পরিচিত কয়েকজন। এ সময় কয়েকজন যুবক তাকে ধরে টানাহেঁচড়া শুরু করে। গণপিটুনি দিয়ে মদন মোহন কলেজ প্রাঙ্গণের নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হলে লামাবাজার ফাঁড়ি ইনচার্জ (এসআই) আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, জনতার হাতে আটক ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া আর কোন মামলা আছে কিনা না খতিয়ে দেখা হবে। 

 

আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

নবীগঞ্জ ইউপি চেয়ারম্যান, চেয়ারম্যান গণধোলাই, নবীগঞ্জ খবর, ইউনিয়ন চেয়ারম্যান গ্রেপ্তার, জনতার হাতে চেয়ারম্যান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ