শাহজালাল (রহ.)-এর ব্যবহৃত সামগ্রী জাদুঘর করে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
ইতিহাস-ঐতিহ্য
প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
নানা ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা। নয়নাভিরাম হাওরের দৃশ্য, প্রাচীন স্থাপনা ও মোঘল আমলের নিদর্শনের কারণে এই এলাকার ঐতিহ্য দেশজুড়ে পরিচিত। তবে দুঃখজনকভাবে উপজেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ‘রাধামাধবের আখড়া’ দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে ধ্বংসের মুখে পড়েছে।
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের তালুকগাঁও গ্রামে অবস্থিত প্রায় তিনশ বছরের পুরোনো এই উপাসনালয়টি স্থানীয়ভাবে রাধামাধবের আখড়া ও ইসকন মন্দির নামে পরিচিত। একসময় এখানে নিয়মিত পূজা-অর্চনা, শঙ্খধ্বনি ও ঢাকের তালে কীর্তনের আয়োজন হতো। এখন সেই স্থান নীরব ও পরিত্যক্ত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মন্দিরের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, দরজা-জানালা ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ছাদের একাধিক স্থানে ছিদ্র সৃষ্টি হওয়ায় ভেতরের কাঠামোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একসময় মন্দিরের ভেতরে রাধামাধবের মূর্তিসহ বহু মূল্যবান ধর্মীয় সামগ্রী থাকলেও ক্ষতির আশঙ্কায় সেগুলো বর্তমানে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে সেখানে পূজা, অর্চনা কিংবা কীর্তন বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আখড়াটির তত্ত্বাবধান বর্তমানে ইসকন সম্প্রদায়ের দায়িত্বে থাকলেও বড় ধরনের সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় অর্থ ও সরকারি সহায়তা না থাকায় উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। বিস্ময়ের বিষয় হলো, প্রায় তিনশ বছরের পুরোনো এই স্থাপনাটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়ার যোগ্য হলেও এখনো সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আসেনি।
রাধামাধবের আখড়ার ঘুরতে আসা ভক্ত অকূল বিশ্বাস আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না নেওয়া হলে অচিরেই এই ঐতিহাসিক স্থাপনাটি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তাঁদের দাবি, মন্দিরটিকে অবিলম্বে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধিভুক্ত করে সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক।
এ ব্যাপারে জানতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা মো. আনোয়ার উজ জামান সিলেট ভয়েসকে বলেন, আমি শান্তিগঞ্জ নতুন এসেছি এ বিষয়ে খোঁজ খবর নিব। যদিও এরকম পুরোনো পোড়াকীর্তি রক্ষণাবেক্ষনের সরকারি নির্দেশনা দেয়া তাকে তাহলে আমরা অবশ্যই এই আখড়াটি সংরেক্ষণ করব।
সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, তিনশ বছর, পুরোনো, রাধামাধব, আখড়া,