ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের ওপর নির্ভর করে না, বরং সেই রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকা শক্তি হলো দক্ষ জনবল। যুব সমাজকে কারিগরি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে নিজে যেমন উপকৃত হবে তেমনি, পরিবার-সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখতে পারবে।
সোমবার (২৬ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ও তোয়াকুল ইউনিয়নে দিনব্যাপি আয়োজিত সমাবেশ-গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা থাকলেও মানবসম্পদকে কাজে লাগিয়ে অনেক দেশ আজ বিশ্বের শীর্ষে অবস্থান করছে। তিনি বলেন, আমাদের বিপুল জনসংখ্যাকে যদি আমরা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে না পারি, তবে তারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আর যদি তাদের কারিগরি শিক্ষায় পারদর্শী করতে পারি, তবে তারাই হবে আমাদের অর্থনীতি-উন্নয়নের মূল শক্তি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাটের বিশাল জনপদের ১৩টি ইউনিয়নে না আছে ভালো রাস্তাঘাট, না আছে স্কুল-কলেজ-মাদ্রাসা। নেই ভালো কোন ক্লিনিক-হাসপাতাল। তিনি বলেন, বিশাল জনপদের মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের জন্য শিল্প-কলখারখানা, হোটেল, মোটেল-রেষ্টুরেন্ট গড়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ তৈরী করা। যাতে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা নিশ্চিয়তা পায় যে তাঁরা নিশ্চিন্তে-নিরাপদে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে। তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের ভালোবাসা আমার শক্তি, তাদের দোয়া আমার কাজের অনুপ্রেরণা।
পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুর আহমদ, সহ-সভাপতি উসমান গণী প্রমুখ।
আরিফুল হক, সিলেট-৪ আসন, নির্বাচন