ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে
সিলেটে দুইদিন পানি বাড়ার আশঙ্কা, তবে বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকতে পারে
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ন
গত তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এতে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সময়জুড়ে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগে, গত শনিবার ও গতকাল রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-বাগানের শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত শীতবস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হোক।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ‘শীত মৌসুমের শেষ পর্যায়ে থাকলেও তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।’
তিনদিন,দেশের সর্বনিম্ন তাপমাত্রা, রেকর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার