ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত দেড় দশকে আওয়ামী লীগ সরকার সিলেটে স্বাস্থ্যখাতের উন্নয়নে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। জনসংখ্যা বাড়লেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়নি। ফলে রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে হাসপাতালগুলোকে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে দিনভর নির্বাচনী প্রচারণা চালান খন্দকার মুক্তাদির। এ সময় তিনি নগরীর বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
সকালে নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। পরে শেখঘাট, নবাব রোড, এবি পয়েন্ট, কলাপাড়া, লামাপাড়া, ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামীমাবাদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা, নরসিংটিলা ও বর্ণমালা পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় প্রচারণায় অংশ নেন।
গণসংযোগকালে তিনি পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় বলে জানান নেতাকর্মীরা।
বিকেলে নগরীর মজুমদারীতে ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের ৫০ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এ কার্ডের আওতায় প্রতিটি পরিবার মাসে দুই থেকে আড়াই হাজার টাকার সমপরিমাণ খাদ্যসামগ্রী পাবে। এ সুবিধা কেবল নারীদের নামে দেওয়া হবে।
তিনি বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করা বিএনপির অগ্রাধিকার। অতীতে বিএনপি বয়স্ক শিক্ষা কার্যক্রম চালু করেছিল এবং বেগম খালেদা জিয়া নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। ভবিষ্যতে স্কুল পর্যায়ে মধ্যাহ্নভোজ চালু এবং কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সময় সিলেটে ব্যাপক উন্নয়ন হলেও পরবর্তীতে তা থেমে যায়। বিএনপি সরকারে গেলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধে স্থায়ী উদ্যোগ এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা ঘরে বসে আয় করতে পারে—এ লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
তিনি আরও বলেন, সিলেট থেকে ‘তীর জুয়া’ খেলা চিরতরে বন্ধ করা হবে এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গণসংযোগ ও সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৫ জানুয়ারি) খন্দকার আব্দুল মুক্তাদিরের কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল ১০টা থেকে নগরীর আখালিয়া ঘাট এলাকায় দিনব্যাপী গণসংযোগ, বিকাল ৪টায় কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জে কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময়, বিকাল সোয়া ৫টায় সারদা হলে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়, সন্ধ্যা পৌনে ৭টায় ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দিতে পথসভা এবং রাত ৮টার পর বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক।
খন্দকার মুক্তাদির, ধানের শীষ, বিএনপি প্রচারণা, ফ্যামিলি কার্ড, সিলেট-১