১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ মে, ২০২৫ ১:২২ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তি রায়কে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে তার বিরেদ্ধে মামলা রয়েছে। 

 

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। 

 

পুলিশ জানায়, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল সোমবার রাত ৮ টার দিকে পৌর এলাকার আজমিরীগঞ্জ সরকারী কলেজ রোডস্থ তার নিজ বাস ভবন থেকে পুলিশ তাকে আটক করেন থানায় নিয়ে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে ৫আগস্টের পরে মঞ্জু কান্তি রায়ের বিরূদ্ধে মামলা হয়েছে। 

 

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, ৫আগস্টের পরে মঞ্জু কান্তি রায়ের বিরূদ্ধে মামলা হয়েছে।  এর জেরে তাকে আটক করা হয়েছে। আর কোন মামলা আছে কিনা আমরা খোঁজ নিচ্ছি। 

 

এদিকে আইনানুগ ব্যবস্থা শেষে আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আজমিরীগঞ্জ গ্রেফতার, মঞ্জু কান্তি রায়, ছাত্র আন্দোলন মামলা, হবিগঞ্জ আওয়ামী লীগ, বৈষম্যবিরোধী আন্দোলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ