বিসিবির পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী কাইয়ুম চৌধুরী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর পর্বে রংপুরকে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে সিলেট টাইটান্স। এ খুশিতে মাটিতে লুটিয়ে পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।
শুরুতে টস জিতে আগে বোলিং করে রংপুরের ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করে সিলেট। দাপুটে বোলিংয়ের সামনে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান সংগ্রহ করতে পারে রংপুর।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বলে মাত্র ২ রানে আউট হয়ে ফেরেন তৌফিক খান তুষার। এরপর পারভেজ ইমন ১৮ ও ১৭ রান করে ফিরলেও চাপ কাটাতে পারেনি দলটি। পাওয়ার প্লেতে কিছুটা এগিয়ে থাকলেও শেষদিকে রংপুরের অভিজ্ঞ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে সিলেট। ইংল্যান্ডের মইন আলীও ব্যর্থ হন। তিনি পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফের বলে ৯ বলে ৫ রান করে আউট হন।
শেষ পর্যন্ত ম্যাচ জিততে সিলেটের দরকার ১ বলে ৬ রান। তখন ব্যাটিং পিচে ছিলেন আরেক ইংলিশ তারকা ক্রিস ওকস। এদিকে এমন উত্তেজনাকর মুহুর্তে অনেকটাই হতাশ হয়ে পড়েন মাঠে থাকা ক্রিকেটার ও সমর্থকরা। সবার চোখ তখন ব্যাটিং পিচে থাকা ক্রিস ওকসের দিকে।
ঠিক এ মুহুর্তে অনেক বড় ছক্কা হাকেন ওই তারকা ক্রিকেটার। অবশেষে ক্রিস ওকসের একটি ছক্কায় রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে সিলেট টাইটান্স। এমন নাটকীয় জয়ের পর মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে সিজদায় মাটিতে লুটিয়ে পড়েন দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।
মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসেন তিনি। পরে সাংবাদিকদের ফাহিম আল চৌধুরী বলেন, শুধু ওকসের কথা বলবো না। পুরো ক্রেডিট আল্লাহ রব্বুল আলামিনের। সঙ্গে সিলেটের মানুষের দোয়া।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, সিলেট টাইটান্স ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচের গ্যালারির অর্ধেক সিলেটের মানুষের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত রাখা হবে। শুধু টিকিট নয়, প্রয়োজনে ফ্রি বাস সার্ভিস এবং লোকাল ফ্লাইট ভাড়া করে সিলেটের ক্রিকেটপ্রেমীদের মাঠে পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, যদি আমরা সিলেট টাইটান্সকে ফাইনালে নিতে পারি, আমি কথা দিচ্ছি— ফাইনালের মাঠের অর্ধেক গ্যালারি থাকবে সিলেটের মানুষের জন্য একেবারে ফ্রি।’
তিনি আরও লেখেন, ‘সিলেটের মানুষই আমার শক্তি, সিলেটের ক্রিকেটপ্রেমীরাই টাইটান্সের প্রাণ। এই বিজয় হবে সিলেটের, এই উল্লাস হবে সিলেটের মানুষের— গর্জে উঠুক সিলেট টাইটান্স।’
সিলেট টাইটান্স, বিপিএল এলিমিনেটর, রংপুর হার, ফাহিম আল চৌধুরী, সিলেটের জয়