২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

ফায়ারিং প্রশিক্ষণে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ন

ছবিঃ মাসুম মিয়া

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম নামের এক পুলিশ কনস্টেবল। 

গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা বংশীকুণ্ডা ইউনিয়নের রংচী গ্রামের বকুল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংচী গ্রামের বাসিন্দা মো. আব্দুস সালাম। তিনি মাসুমের নিকটাত্মীয় ও একই গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘মাসুম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন রয়েছে।’

জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

এরপর তাকে সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ফায়ারিং, প্রশিক্ষণ, গুলিবিদ্ধ, মধ্যনগর, পুলিশ, সদস্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ