০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সিলেট ফাইনালে উঠলে অর্ধেক গ্যালারি সিলেটবাসীর জন্য ফ্রি থাকবে: ফাহিম চৌধুরী

ভয়েস স্পোর্টস রিপোর্ট

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটানস ফাইনালে উঠতে পারলে ফাইনাল ম্যাচের গ্যালারির অর্ধেক সিলেটের মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি রাখার ঘোষণা দিয়েছেন দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। 

 

শুধু টিকিট নয়, প্রয়োজনে সিলেটের ক্রিকেটপ্রেমীদের জন্য ফ্রি বাস সার্ভিস ও লোকাল ফ্লাইট ভাড়া করার কথাও জানিয়েছেন তিনি।

 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলটির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'ইনশাআল্লাহ, যদি আমরা সিলেট টাইটানসকে ফাইনালে নিতে পারি, আমি কথা দিচ্ছি— ফাইনালের মাঠের অর্ধেক গ্যালারি থাকবে সিলেটের মানুষের জন্য একেবারে ফ্রি। শুধু টিকিট নয়, প্রয়োজনে ফ্রি বাস সার্ভিস, আর দরকার হলে লোকাল ফ্লাইট ভাড়া করে আমাদের সিলেটি ক্রিকেটপ্রেমীদের মাঠে পৌঁছে দেব।'

 

তিনি আরও লেখেন, 'সিলেটের মানুষই আমার শক্তি, সিলেটের ক্রিকেটপ্রেমীরাই টাইটানসের প্রাণ। ইনশাআল্লাহ, এই বিজয় হবে সিলেটের, এই উল্লাস হবে সিলেটের মানুষের। এই গর্জন শোনা যাবে চা-বাগান থেকে পাহাড় পর্যন্ত— গর্জে উঠুক সিলেট টাইটানস'

 

এদিকে ফাহিম আল চৌধুরীর এই ঘোষণায় সিলেটের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ঘোষণাকে স্বাগত জানিয়ে শেয়ার ও উৎসাহমূলক মন্তব্য করছেন। একইসঙ্গে সিলেট টাইটানসের ফাইনালে ওঠার প্রত্যাশাও ব্যক্ত করছেন ক্রীড়া প্রেমীরা। 



শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট টাইটানস, বিপিএল, ফাহিম আল চৌধুরী, সিলেট ক্রিকেট, ফাইনাল ম্যাচ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ