উন্নয়ন অগ্রযাত্রায় ২০ বছর ধরে নিরলস ভূমিকা রাখছে দৈনিক সবুজ সিলেট
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ ও সিলেট জেলা পশ্চিম শাখার সভাপতি আবু জুবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, ‘বিএনপি ও ছাত্রদল ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করতে চায়। এ দেশের ছাত্রসমাজ জানে কীভাবে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়। তিনি বলেন, ডাকসু, জাকসু, রাকসু, চকসু ও জকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। সর্বশেষ শাকসু নির্বাচন বানচাল করতে না পেরে হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে ছাত্রসমাজ শাকসু নির্বাচন আদায় করে নেবে।’
বিশেষ অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, ‘স্বৈরাচারের পতনের পর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্ত্রের ঝনঝনানি থেকে মুক্ত হবে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত হবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, শাকসু নির্বাচন বন্ধ করতে নির্বাচন আয়োজনের একদিন আগে হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করা হয়েছে, যা সিলেটবাসী কখনো মেনে নেবে না।’
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, ‘একটি দেশবিরোধী শক্তি ছাত্রসংসদ নির্বাচনকে ভয় পেয়ে হাইকোর্টে রিট করে শাকসু নির্বাচন স্থগিত করেছে। তিনি বলেন, ছাত্রসংসদ নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। প্রশাসন যদি কোনো পক্ষের তাবেদারি করে, তাহলে ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেই অধিকার আদায় করে নেবে।’
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
শাকসু নির্বাচন, ছাত্রশিবির, সিলেট বিক্ষোভ, শাবিপ্রবি, ছাত্র রাজনীতি