১৫ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

বিপিএল: নাজমুলকে অব্যাহতির পরও মাঠে গড়ায়নি দ্বিতীয় ম্যাচ

সিলেট ভয়েস স্পোর্টস

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৬ ৭:০০ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

ঢাকা পর্বের প্রথম দিনেই বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরানো হলেও বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচসহ টানা দুই ম্যাচই মাঠে গড়ায়নি।


এবারের দ্বাদশ আসরে ২৪টি ম্যাচ হয়েছে সিলেটে। চট্টগ্রাম পর্ব বাদ দিয়ে ২৫তম ম্যাচ থেকে ঢাকায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারদের আন্দোলনের কারণে সূচির প্রথম দিনেই স্থবির হয়ে পড়ে পুরো আয়োজন।


ক্রিকেটাররা এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কোয়াবের ডাকে সংবাদ সম্মেলন করে তাকে ক্রিকেটীয় সব দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান। বিসিবি তাৎক্ষণিকভাবে তাকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরালেও তাতে সমাধান আসেনি।


ফলে মিরপুরে দর্শকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খেলা না দেখে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। এখন প্রশ্ন, এই দুই ম্যাচ কবে হবে এবং পরিস্থিতি সামাল দিতে বিসিবি কী পদক্ষেপ নেয়।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, ঢাকা পর্ব, পরিচালককে অব্যাহতি, অনিশ্চয়তায় বিপিএল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ