২০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

আজমিরীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১১ মে, ২০২৫ ৮:৫২ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেলে উপজেলার ডেমিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহত রাজু মিয়া (২০) একই গ্রামের তজম আলী মিয়ার ছেলে। 


আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  


তিনি জানান, বিকেলে বাড়ির পাশে একটি ড্রেনে গোসল করতে গিয়ে বজ্রপাতের শিকার হয় রাজু মিয়া। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা বলে ঘোষণা করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আজমিরীগঞ্জ বজ্রপাত মৃত্যু, রাজু মিয়া বজ্রপাতে নিহত, হবিগঞ্জ সংবাদ,বজ্রপাতে মৃত্যু বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ