গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
আইন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানান, সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম পুরোপুরি ফুটবলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আসেন অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, ‘সিলেট এবং চিটাগাং (চট্টগ্রাম) স্টেডিয়াম, এগুলো ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন পড়ে, উনারা সেখানে আয়োজন করতে দেবেন।’
এ সময় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ শেষে ফুটবলের সামপ্রতিক সময়ের সাফল্য, বিশেষ করে ভারতকে হারানো, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের কার্যক্রমসহ নানা বিষয় নিয়ে কথা বলেন আসিফ নজরুল।
আলোচনায় প্রাধান্য পেয়েছে ফুটবলের জন্য ‘ডেডিকেটেড’ স্টেডিয়াম। ফুটবলের জন্য ফিফা টায়ার-১ ক্যাটাগরির স্টেডিয়ামে মূলত দেশে আছে দুটি–বসুন্ধরা কিংস অ্যারেনা ও জাতীয় স্টেডিয়াম। জাতীয় স্টেডিয়ামে অবশ্য ফুটবলের বাইরে আর্চারি, অ্যাথলেটিক্সসহ অনান্য খেলাও অনুষ্ঠিত হয়। ফুটবলের জন্য আরও কয়েকটি স্টেডিয়ামের দাবি তাই ছিল অনেক দিনের। সে দাবিও কিছুটা মেটানোর কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আজকে আমার কাছে উনাদের কিছু দাবি-দাওয়া ছিল। আমি খুব অল্প দিনের জন্য আছি, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে কয়েকটা বিষয়ে আমরা উনাদের দাবির সাথে একমত পোষণ করেছি। একটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম যেটা আছে, এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া। তবে অন্যান্য যে খেলাধুলা আছে ক্রিকেট ছাড়া, তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। যদি তারা অন্য কোথাও উদাহরণসরূপ পূর্বাচল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায় তখন এটা সম্পূর্ণ ফুটবলের হয়ে যাবে।’
তিনি বলেন, ‘আমাদের কমলাপুরে যে স্টেডিয়ামটা আছে, সেখানে শুধু মাঠের দায়িত্বভার ফুটবলকে দেওয়া হয়েছিল, এখন গ্যালারির দায়িত্বভারও দেওয়া হয়েছে। সেখানে যে ডরমিটরি আছে, সেটাও রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করবে ফুটবল ফেডারেশন, কিন্তু ওখানে অ্যালোকেশন দেবে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে।’
সিলেট, স্টেডিয়াম, ফুটবল ফেডারেশন, আসিফ নজরুল, বাফুফে