সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি শেখর, সম্পাদক আজিজুর
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাসিন্দা পাঁচজন গণমাধ্যমকর্মীর যৌথ উদ্যোগে উপজেলার ৩ ইউনিয়নের ১২০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কমফোর্টার বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে এসব কমফোর্টার বিতরণ করা হয়।
উদ্যোক্তা গণমাধ্যমকর্মীরা জানান, প্রতি বছরের মতো এবছরও ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ ক্যাম্পেইন পরিচালনা করে টাকা সংগ্রহ করা হয়। দেশ-বিদেশের মানবিক মানুষরা এই ক্যাম্পেইনে অনুদান দেন। এসব টাকায় ফাইবারের তৈরি ১২০টি কমফোর্টার পশ্চিম পাগলা, জয়কলস ও দরগাপাশা ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
তারা আরো বলেন, মানবিক মানুষদের অর্থায়নে প্রতি বছরই এই ক্যাম্পেইন করা হয়। আমরা চেষ্টা করি স্বচ্ছতা বজায় রেখে কাজটি করার। মানুষ অভূতপূর্ব সাড়া দিয়ে থাকেন। প্রতি বছরই কাজটি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় যাঁরা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গণমাধ্যমকর্মীরা।
শীতবস্ত্র বিতরণের সময় গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, জামিউল ইসলাম তুরান, নোহান আরেফিন নেওয়াজ, কুহিনুর রহমান নাহিদ ও আলাল হোসেন উপস্থিত ছিলেন।
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, গণমাধ্যমকর্মী