প্রাথমিক শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৯ জানুয়ারী, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১৯তম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আরও শক্ত করল চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ পর্যন্ত জমজমাট লড়াইয়ের জয় তুলে নেয় দলটি।
শুরুতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৮ রান।
রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মোহাম্মদ ওয়াসিম ও এসএম মেহরব। চট্টগ্রামের আমের জামাল ২৩ রানে নেন তিন উইকেট।
জবাবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। তবে হাসান নওয়াজ ও আসিফ আলীর দৃঢ়তায় ম্যাচে টিকে থাকে দলটি। শেষ পর্যন্ত নওয়াজ ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করে শেষ বলে জয় নিশ্চিত করেন।
এদিকে সহজ এই ম্যাচটিকে কঠিন করে জিতে ৭ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল চট্টগ্রাম রয়্যালস।
বিপিএল, বিপিএল-২০২৫, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট, ক্রিকেট, সিলেট ক্রিকেট স্টেডিয়াম