সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৮ জানুয়ারী, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন
সিলেটসহ সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (৭ জানুয়ারি) জারি করা এক নোটিশে এ ঘোষণা দেন তারা।
সংগঠনটির দাবি, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশব্যাপী এলপিজি সিলিন্ডার বিপণন কার্যক্রম বন্ধ থাকবে। জারি করা এক নোটিশে সমিতি জানায়, আগামী ৮ জানুয়ারি থেকে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়।
এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এলপিজি ব্যবসায়ী সমিতি তাদের দাবি তুলে ধরে। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানানো হয়। এসব দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
বুধবার রাত ১১টার দিকে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে দাবি মেনে নেওয়া হলে এলপিজি সিলিন্ডার বিক্রি আবার শুরু হবে, অন্যথায় বিক্রি বন্ধ থাকবে।
সিলেট, সারা দেশে, সিলিন্ডার গ্যাস, বিক্রি, বন্ধ, ঘোষণা