সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৭ জানুয়ারী, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও হলরুমের উদ্বোধন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তিনি ফলক উন্মোচন ও ফিতা কেটে এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সার্বিক তত্ত্বাবধানে ৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই নতুন কমপ্লেক্স ভবন ও হলরুম। নতুন ভবন নির্মাণের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও সেবাদান কার্যক্রম গতিশীল হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শ্রীমঙ্গল, উপজেলা পরিষদ, নবনির্মিত, কমপ্লেক্স, ভবন, উদ্বোধন