২১ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট জেলার ওপর দিয়ে বর্তমানে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

 

রোববার (৪ জানুয়ারি) সন্ধায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানায়, রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যা কোনো কোনো স্থানে আগামীকাল দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে করে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। 

 

এদিকে মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহের ফলে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বজায় থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

আগামীকাল সোমবার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৭ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে শৈত্যপ্রবাহ, সিলেট কুয়াশা পরিস্থিতি, মৌলভীবাজার আবহাওয়া, সিলেট আজকের তাপমাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ