০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন সাতজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন


ইলেকট্রনিকস পণ্য কেনায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের অংশ হিসেবে সিলেটেও মিলছে আকর্ষণীয় উপহার। ক্যাম্পেইনের ২৩তম সিজনে সিলেট বিভাগের বিভিন্ন ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ফ্রি ও নিশ্চিত উপহার।

গত ২৫ নভেম্বর শুরু হওয়া এ ক্যাম্পেইনে সিলেট নগরী ও জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিনই অনেক ক্রেতা উপহার পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ জানুয়ারি) সিলেট বিভাগের একাধিক ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে সাইড বাই সাইড ফ্রিজ ও টিভিসহ বিভিন্ন উপহার পেয়েছেন সাতজন ক্রেতা।

উপহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিলেট নগরী ও জেলার বিভিন্ন উপজেলার সাধারণ ক্রেতারা। অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে উপহার তুলে দেন।

এ সময় আমিন খান বলেন, ওয়ালটনের প্রতি গ্রাহকদের ভালোবাসার পাশাপাশি দেশপ্রেমও রয়েছে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই তারা দেশীয় পণ্য কিনছেন। ওয়ালটন বাংলাদেশের গর্ব। সামনে ঈদকে কেন্দ্র করে আরও বড় মেগা অফার আসবে, যা আগের যেকোনো সময়ের তুলনায় বড় হবে।

তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের মানুষ ওয়ালটনের পণ্য কেনায় এগিয়ে। এতে বোঝা যায়, এখানকার ক্রেতারা সচেতন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার মো. সুমন মিয়া, রিজিওনাল সেলস ম্যানেজার শহেল রানা এবং রিজিওনাল সেলস ম্যানেজার (ডিডব্লিউএন) পিয়াল কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপহার পাওয়া গোলাপগঞ্জের সুলতানা বেগম বলেন, একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পাওয়া আমার জন্য দারুণ আনন্দের। ওয়ালটনের প্রতি আমি কৃতজ্ঞ।

এ ছাড়া উপহার পেয়েছেন লিটন মিয়া ও জাকারিয়া।

ওয়ালটনের এই বিশেষ ডিজিটাল ক্যাম্পেইন সিলেটসহ সারা দেশে চলবে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ওয়ালটন, উপহার, আমিন খান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ