অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ন
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত শোকবার্তায় ক্লাবের নবনির্বাচিত সভাপতি এম আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেন।
নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে তার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন—আমিন।
খালেদা, জিয়া, মৃত্যু, বিএনপি, সপ্তাহব্যাপী, শোক, গোলাপগঞ্জ