০৪ মে ২০২৬

দৈনন্দিন

ইংরেজি নববর্ষে সিলেটে আতশবাজি ও উচ্চশব্দে গান-বাজনা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১ অপরাহ্ন

ছবিঃ পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী


ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, উচ্চশব্দে গান-বাজনা ও মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, ঢাক-ঢোল বাজানো, উচ্চশব্দে গান-বাজনা, মোটরসাইকেল শোভাযাত্রা ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

এছাড়া একই সময়ে বার, পাব ও পানশালায় যে কোনো ধরনের মাদক, অ্যালকোহল ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

পুলিশ জানায়, শান্তিপূর্ণভাবে ইংরেজি নববর্ষ উদযাপন নিশ্চিত করতে এবং জানমালের নিরাপত্তা রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-২০০৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী এসব নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, নববর্ষ, ইংরেজি, পুলিশ কমিশনার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ