১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মে, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ন


সিলেটে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত মো. শহিদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চাঁনপুর গ্রামের মৃত ওস্তার আলীর ছেলে।  শহিদ বর্তমানে মোগলাবাজার থানার হাজীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়া বসবাস করতেন।

 

শনিবার (১০মে) সকালে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে মোগলাবাজার থানাধীন জাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার) টাকা অর্থদণ্ড রয়েছে।


আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেটে গ্রেফতার, পলাতক আসামী ধরা, মোগলাবাজার থানা, ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলা, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ