০৪ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে সর্বাত্মক অবরোধ চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

আধিপত্যবাদবিরোধী আন্দোলনের কর্মী শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে সর্বাত্মক অবরোধ পালন করা হচ্ছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ২টায় নগরের চৌহাট্টা পয়েন্টে ইনকিলাব মঞ্চ সিলেট জেলা শাখা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে করে চৌহাট্টা এলাকায় বিশাল যানযট সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।    

অবরোধ কর্মসূচিতে আসা শিক্ষার্থী মীর লুৎফুর বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ভাই ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

এছাড়াও কর্মসূচিতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শহীদ, ওসমান হাদি, হত্যা, বিচার, দাবি, সিলেট, অবরোধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ