দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ মার্চ, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত বাংলাদেশী যুবক শাহেদ মিয়ার মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে যৌথ পতাকা বৈঠক শেষে মরদেহ হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবির (১৯ ব্যাটালিয়ন) কোম্পানী কমান্ডার গোলাম কবির, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম এবং ভারতের পক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও সেখানকার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার রাতে কানাইঘাটের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে মৃত্যু শাহেদ মিয়ার। নিহত শাহেদ কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মোশাহিদ আলীর ছেলে।
ঘটনার পর বিজিবি জানিয়েছিল, শাহেদ মিয়া বৃহস্পতিবার রাতে কানাইঘাটের মঙ্গলপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করেন। সেখানে ভারতীয় খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বের এক পর্যায়ে আঘাত প্রাপ্ত হয়ে মারা যান।
এদিকে হত্যাকাণ্ডের পর শাহেদ মিয়ার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় মেঘালয় রাজ্য পুলিশ। পরে তার মরদেহ হস্তান্তরের জন্য শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা গুলিবিদ্ধ শাহেদ মিয়ার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
কানাইঘাট থানার ওসি তদন্ত মো. আবু সায়েম জানান, পতাকা বৈঠক শেষে শাহেদ মিয়ার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্ত হত্যা, ভারতীয় খাসিয়িা, মরদেহ হস্তান্তর, সিলেট