০৫ মার্চ ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

জয়ের পথে সিলেট, ১৮ বলে দরকার ২২ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ন


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ ম্যাচে শুরুর সংকট কাটিয়ে সিলেট টাইটান্স ফিরেছে জয়ের পথে। ৯টা ৪১ মিনিট পর্যন্ত ম্যাচ জিততে সিলেটের দরকার ১৮ বলে ২২ রান। 

 

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও উইকেটরক্ষক ব্যাটার পারভেজ হোসেন ইমনের ৫০ রানের জুটিতে আশার আলো জেগেছে দলটির। 

 

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট। জাকির হাসান ও ইমন কিছুটা হাল ধরার চেষ্টা করলেও টিকে থাকতে পারেননি। জাকির ১৩ রানে আউট হন, তাকে ফেরান মেহেদী হাসান রানা এবং ক্যাচ নেন হায়দার আলী।

 

নোয়াখালি এক্সপ্রেসের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসও পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করে। ২০ ওভারের শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৩ রান।

 

নিউজ লেখা পর্যন্ত ১৭ ওভারে সিলেট টাইটান্স সংগ্রহ করেছে ১২০ রানে ৫ উইকেট। 


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, বিপিএল-২০২৫, ব্যাটিং, সিলেট টাইটান্স, নোয়াখালি এক্সপ্রেস, সিলেট, ক্রিকেট, সিলেট ক্রিকেট স্টেডিয়াম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ