যুক্তরাষ্ট্রের মুভিলফেস্টে ফাইনালিস্টে সিলেটের ‘দ্য ক্রাই অব দ্য সুরমা রিভার’
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৯:০৯ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ ম্যাচে পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারিয়েছে সিলেট টাইটান্স। ইনিংসের শুরুতেই বিপদের মুখে পড়েছে দলটি।
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে জাকির হাসান ও পারভেজ হোসেন ইমন কিছুটা হাল ধরার চেষ্টা করলেও টিকে থাকতে পারেননি। জাকির ১৩ রান করেই ফিরে যান। তাকে আউট করেন মেহেদী হাসান রানা এবং ক্যাচ নেন হায়দার আলী।
এর আগে, টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসও পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করে। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৩ রান।
উল্লেখ্য, ৯টা ৩ মিনিট পর্যন্ত সিলেট টাইটান্স ১২ ওভারে সংগ্রহ করেছে ৯০ রানে ৩ উইকেট। নিউজ লেখা পর্যন্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও উইকেটরক্ষক ব্যাটার পারভেজ হোসেন ইমনের পঞ্চাশ রানের জুটিতে ম্যাচে ফিরেছে সিলেট।
বিপিএল, বিপিএল-২০২৫, সিলেট টাইটান্স, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট, সিলেট ক্রিকেট স্টেডিয়াম