যুক্তরাষ্ট্রের মুভিলফেস্টে ফাইনালিস্টে সিলেটের ‘দ্য ক্রাই অব দ্য সুরমা রিভার’
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৭:১৪ অপরাহ্ন
বিপিএলের চতুর্থ ম্যাচে শুরু থেকেই বোলিংয়ে নিয়ন্ত্রণ নেয় সিলেট টাইটান্স। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া দলটি ইনিংসের শুরুতেই নোয়াখালী এক্সপ্রেসকে চরম চাপে ফেলে দেয়।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় নোয়াখালী। দলীয় ৯ রানের মধ্যেই তারা হারায় তিনটি উইকেট। সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থে এলোমেলো হয়ে পড়ে ব্যাটিং লাইনআপ।
চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক সৈকত আলী মিলে ৩২ রানের জুটি গড়ে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে এই জুটিও ভেঙে দেন সাইম আইয়ুব। তাকে উড়িয়ে মারতে গিয়ে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৯ বলে ২৪ রান করা সৈকত আলী।
এরপর পঞ্চম উইকেটে অঙ্কনের সঙ্গে ২৯ রানের জুটি গড়েন সাব্বির হোসেন। কিন্তু সিলেটের আক্রমণ থামেনি। আবারও আঘাত হানেন সাইম আইয়ুব। তার বলে লং অনে আফিফ হোসেনের হাতে ক্যাচ তুলে দেন ১৫ বলে ১৫ রান করা সাব্বির।
এদিকে দলীয় পঞ্চাশে পৌঁছাতেই নোয়াখালীর লেগে যায় ১০.২ ওভার। এর মধ্যেই তারা হারায় পাঁচটি উইকেট। শুরুতেই এমন দাপুটে বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সিলেট টাইটান্স।
বিপিএল, বিপিএল-২০২৫, ব্যাটিং, সিলেট টাইটান্স, নোয়াখালি এক্সপ্রেস, সিলেট, ক্রিকেট, সিলেট ক্রিকেট স্টেডিয়াম