নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৭:০০ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক সুবিধাসম্পন্ন ফুটসাল ইনডোর স্টেডিয়াম চালু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় স্টেডিয়ামটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা (সার্ক)-এর পরিচালক ও সাবেক কূটনীতিক তানভীর আহমেদ তরফদার।
ডা. মো. নাজেম আল কোরেশী রাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক মো. সাইফুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, সাবেক ফুটবলার আলতাফ হোসেন মুর্শেদ, রেফারি অ্যাসোসিয়েশনের মো. আবুল কাশেমসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ফুটবলাররা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুটবলার মনি, মিজান, সালেহ, সাজিম, অলকসহ ক্রীড়াঙ্গনের পরিচিত মুখরা। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শমিত সোমের পরিবার।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শ্রীমঙ্গল থানা জামে মসজিদের হাফেজ ক্বারী আব্দুল কুদ্দুস নিজামী মিলাদ ও দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল, তরুণ সমাজের সুস্থ ভবিষ্যৎ এবং ক্রীড়াঙ্গনের অগ্রগতি কামনা করা হয়।
আয়োজকদের আশা, এই ফুটসাল ইনডোর স্টেডিয়াম শ্রীমঙ্গলসহ আশপাশের এলাকার তরুণদের জন্য খেলাধুলার একটি নিরাপদ ও প্রাণবন্ত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শ্রীমঙ্গল, ফুটসাল, ইনডোর স্টেডিয়াম