০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সিলেটে বিপিএল

টসে জিতে বোলিংয়ে সিলেট টাইটান্স

ভয়েস স্পোর্টস রিপোর্ট

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:২৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা দুই দলই এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 


এই ম্যাচে সিলেট তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন রুয়েল মিয়া ও হজরতউল্লাহ জাজাই। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস একাদশে একটি পরিবর্তন এনেছে, যেখানে দলে যুক্ত হয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।

 

সিলেট টাইটান্সের একাদশ


মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকির হাসান ও সালমান ইরশাদ।

 

নোয়াখালী এক্সপ্রেসের একাদশ 

 

হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, মুশফিক হাসান, মাজ সাদাকাত, হায়দার আলী ও জহির খান।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, বিপিএল-২০২৫, সিলেট টাইটান্স, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ