০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সিলেটের মাঠে হবে কোচ মাহবুব আলী জাকির জানাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৪:১৬ অপরাহ্ন


বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই। ম্যাচ শুরুর আগে অনুশীলন পরিচালনার সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করে ঢাকা ক্যাপিটালস। ম্যাচের আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। ঢাকা ক্যাপিটালস সূত্র জানিয়েছে, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।

তাৎক্ষণিকভাবে মাঠেই তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মাহবুব আলী জাকির জানাজার নামাজ আজ সন্ধ্যা নাগাদ সিলেটের আউটার মাঠে অনুষ্ঠিত হবে। মরদেহটি ইতিমধ্যেই সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিয়ে আসা হয়েছে। 

বিসিবির পরিচালক রাহাত শাসম জানান, ঘটনাটি মর্মান্তিক ও বেদনায়ক, আমরা উনার সম্মানেই সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের আউটার মাঠে জানাযার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থাকবে।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, সিলেট, মৃত্যু, মাহবুব আলী জাকি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ