প্রাথমিক শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৬ ডিসেম্বর, ২০২৫ ৯:৫১ অপরাহ্ন
মাঠে বল গড়িয়েছে, গ্যালারিতে দর্শক উন্মাদনাও আছে; কিন্তু নেই বিপিএলের সেই চিরচেনা ট্রফি। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হয়ে গেলেও এখনো দেখা মেলেনি শিরোপার।
জানা গেছে, আগের ট্রফি পছন্দ না হওয়ায় দুবাই থেকে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে হীরা খচিত নতুন ট্রফি তৈরি করিয়ে আনছে বিসিবি।
আজ (শুক্রবার) দুপুরে সিলেটে ২৫ হাজার বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শহীদ শরিফ ওসমান হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা।
দুই ম্যাচের বিরতিতে ছোটখাটো অনুষ্ঠান হলেও সেখানে ছিল না কাঙ্ক্ষিত ট্রফি। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, টুর্নামেন্ট শুরুর আগেই একটি ট্রফি দেশে এসেছিল, কিন্তু সেটি ‘মনঃপুত’ হয়নি নীতিনির্ধারকদের।
এ প্রসঙ্গে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আগের ট্রফিটি ছিল খুবই গতানুগতিক। সেটা পরিবর্তন করে নতুন একটি আনা হয়েছিল, কিন্তু সেটিও মানসম্মত (আপ টু দ্য মার্ক) মনে হয়নি। তাই তড়িঘড়ি করে আবারও নতুন ট্রফি আনা হচ্ছে। আগের ট্রফি থাকলে এই প্রশ্ন আসত না। তবে এবারের ট্রফিটি হবে এখন পর্যন্ত আপনাদের দেখা সেরা ট্রফি।’
বিপিএল গভর্নিং কাউন্সিল নতুন ট্রফি তৈরির দায়িত্ব দিয়েছে দুবাইয়ের একটি প্রতিষ্ঠানকে। ডায়মন্ড বা হীরা খচিত এই ট্রফি তৈরিতে খরচ হচ্ছে ২৫ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩২ লাখ টাকা।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন আশা প্রকাশ করেছেন, ট্রফিটি উন্মোচনের পর সবার ভালো লাগবে। তবে মাঠের খেলা শুরু হয়ে গেলেও ট্রফি কবে নাগাদ সিলেটে পৌঁছাবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
বিপিএল, সিলেট, ট্রফি