শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ দিলেন বন্ধুরা
দৈনন্দিন
প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ন
‘মন ভালো তো সব ভালো’-এই প্রতিপাদ্য নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের উদ্যোগে ‘বিশ্ব মেডিটেশন দিবস’ পালিত হয়েছে ।
রবিবার (২১ ডিসেম্বর) সিলেট কেন্দ্রীয় মিনার প্রাঙ্গনে সকাল ৭টায় শুরু হয়ে ৮টায় শেষ হয়। প্রায় তিন (৩) শতাধিক নারী-পুরুষ বিশ্ব মেডিটেশন দিবসে অংশগ্রহণ করেন।
জাতিসংঘ ২০২৪ সালে ২১ ডিসেম্বরকে ঘোষণা করেছে ‘বিশ্ব মেডিটেশন দিবস’ হিসেবে। দিবস ঘোষণার ভেতর দিয়ে মূলত মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের সার্বজনীন অধিকারকেই স্মরণ করিয়ে দেয়া হয়। বৈজ্ঞানিক নানা গবেষণার ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন মেডিটেশনকে উল্লেখ করছে, ‘নিজের যত্ন নিজে নেয়ার পদ্ধতি’ হিসেবে।
সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বাগবাড়ি-জিন্দাবাজার শাখার আর্ডেন্টিয়ার আহমেদ আল নাহিয়ানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের অর্গানিয়ার-ইনচার্জ ইয়োগা-মেডিটেশন ইন্সট্রাক্টর আহমেদ শরীফ, মোমেন্টিয়ার বীর মুক্তিযোদ্ধা মো. সীতাব আলী, বাগবাড়ি-জিন্দাবাজার শাখার মোমেন্টিয়ার বিশিষ্ট পুস্তক প্রকাশক আজিজুর রহমান খান, আম্বরখানা শাখার মোমেন্টিয়ার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শেখ মোহাম্মদ আব্দুর রশিদ, উপশহর শাখার আর্ডেন্টিয়ার বাংলাদেশ ব্যাংক সিলেটের সাবেক অতিরিক্ত পরিচালক নৃত্যরঞ্জন দত্ত পুরকায়স্থ সহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
সিলেট, বিশ্ব মেডিটেশন, দিবস, পালিত