শ্রীমঙ্গলে নবদম্পতিকে ‘অকটেন’ দিলেন বন্ধুরা
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ ৬:২৫ অপরাহ্ন
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’—এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রকল্প প্রত্যাশা-২-এর যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সোহেল আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রবাসবন্ধু ফোরামের সহসভাপতি বেগম স্বপ্না শাহিন, উপজেলা ইউএনও অফিসের সিইও লুৎফুর রহমান, প্রবাসবন্ধু ফোরামের সদস্য শাহিন আহমদ ও নুর উদ্দিন, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, প্রবাসফেরত আবদুল মান্নান ও নাজমা বেগম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২-এর প্রোগ্রাম অর্গানাইজার আনহার আলী। আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন এবং প্রবাসফেরতদের পুনর্বাসন নিয়ে গুরুত্বারোপ করেন।
সিলেট, বিশ্বনাথ, অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস