দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ মে, ২০২৫ ১০:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি আখলুছ মিয়া মাহিনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আখলুছ মিয়া মাহিন উপজেলার মজিদপুর গ্রামের মৃত আব্দুল তাহিদের ছেলে। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বছরের ৪ আগষ্ট সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই হামলায় মাহিনও অংশ নেন। এসময় সামাজিক মাধ্যম ফেসবুকে অস্ত্রহাতে মাহিনের ছবি ভাইরাল হয়।
এর প্রেক্ষিতে গতকাল রাতে 'অপারেশন ডেভিল হান্টের' আওতায় অভিযান চালিয়ে মাহিনকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, বৈষোম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, অজ্ঞাত আসামী ও নাশকতা মামলায় জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামী করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার হয়েছে।
আখলুছ মিয়া মাহিন গ্রেপ্তার, ছাত্রলীগ সহসভাপতি, জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ ছাত্রলীগ, অপারেশন ডেভিল হান্ট, নাশকতা মামলা