২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

পুষ্পার্ঘ্য অযত্নে, বেদিতে জুতা

বিজয় দিবসের শেষ প্রহরে সিলেট শহীদ মিনারে অবমাননা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ন


সিলেটে মহান বিজয় দিবস উদযাপনে শহীদ মিনার অবমাননার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে ওঠে আড্ডা, গল্প ও সেলফি তুলতে দেখা গিয়েছে সাধারণ মানুষদের। তাছাড়া বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলীতে দেয়া পুষ্পার্ঘ্য গুলোর যত্নেও নেয়া হয়নি কোন রকমের উদ্যোগ, এমন দায়হীন বিজয় দিবস উদযাপনের জন্য প্রশাসনের খামখেয়ালীপনাকে দায়ী করছেন নাগরিকরা।  

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের রাতের প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুরে দেখাযায়, কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে দেয়া ওঠা নিষেধ লেখা থাকলেও তা মানতে দেখা যায়নি দর্শনার্থীদের, জুতা পায়ে নিয়েই শহীদ মিনারের বেদিতে ওঠে হাটা-চলা করছেন আবার কাউকে দেখা গিয়েছে পরিবার সন্তানাদী নিয়ে জুতা পায়ে সেল্ফি তুলতে, তাছাড়া জুতা পড়েই বেদিতে বসে আড্ডা দিতেও দেখা যায় অধিকাংশদের। অন্যদিকে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্থরের দিয়ে যাওয়া শ্রদ্ধাঞ্জলীর পুষ্পার্ঘ্য গুলো পড়ে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে, কেউ এগুলো থেকে ফুল খুলে নিয়ে যাচ্ছেন আবার কেউ এগুলো ভেঙে নিয়ে কাঠগুলো নিয়ে যাচ্ছেন আগুন জ্বালাতে।

ক্লিনসিটি সিলেটের প্রতিষ্টাতা নাজিব আহমদ বলেন, মহান বিজয় দিবসে এভাবে শ্রদ্ধার জন্য রাখা ফুলগুলোকে যে যারমতো ব্যবহার করতেছে কিন্তু শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠে আড্ডা, সেল্ফি তুলাটা খুব দুঃখজনক, একজনকে দেখলাম তার সন্তানকে নিয়ে ছবি তুলতে এটি তাহলে ভবিষ্যত প্রজন্মকে কি বার্তা দিবে, আমাদের এই বিষয়গুলোর উপর সচেতন হতে হবে, এখানে প্রশাসনের কেউ নাই যার জন্য এটি করতে পেরেছেন অনেকে।

চৌহাট্টা এলাকার স্থানীয় বাসিন্দা লুৎফুর রহমান বলেন, মহান বিজয় দিবসকে যদি শ্রদ্ধাই না করতে পারি তাহলে আমাদের অস্থিত্বের সংকট রয়েছে, শহীদের বেদিতে জুতা পায়ে উঠা দৃষ্টিকঠোর এবং ঘৃণিত কাজ। বড় করে লেখা আছে জুতা পায়ে শহীদ মিনারে না উঠতে তবুও যারা উঠেছেন তাহলে তাদের দেশপ্রেম নেই বুঝাই যায়। এখানে প্রশাসনের গাফিলতি আছে বিজয়ে একটা দিন যদি একটু শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হতো তাহলে হয়তো এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটতো না। 

সিলেট জেলা প্রশাসকের সহকারি কমিশনার (মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব বলেন, আমিও কয়েকটি ভিডিও দেখেছি এমন কাজের, বিজয় দিবস উদযাপনের দায়িত্বে যিনি ছিলেন উনাকে বিষয়টি জানাব। 

এ বিষয়ে জানতে সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলমকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি কলটি রিসিভ করেননি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বিজয় দিবস, শহীদ মিনার, অবমাননা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ