২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

যথাযোগ্য মর্যাদায় জগন্নাথপুরে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ৯:৩১ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিষদ, থানা পুলিশ, জগন্নাথপুর পৌরসভা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সকল সরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদার, কৃষি কর্মকর্তা কাউছার আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও ছিল মহিলা সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জগন্নাথপুর, বিজয় দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ