টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৮ মে, ২০২৫ ৮:০১ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে মো. মুজিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি দক্ষিণ খুরমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, আজ সকাল ৬টার দিকে মুজিবুর রহমান বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যান। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। নিহতের পরিবার মরদেহ দাফন সম্পন্ন করেছেন।
ছাতক বজ্রপাত মৃত্যু, স্কুলছাত্র নিহত, সুনামগঞ্জ সংবাদ, বজ্রপাতে মৃত্যু