২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

‎বিজয় দিবসে এমসি কলেজ ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি ও বিজয় র‍্যালি

‎প্রতিনিধি, এমসি কলেজ

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ন


‎মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এমসি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


পরে এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।


এরপর এমসি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিজয় পতাকা মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিলাগড় পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।


সংক্ষিপ্ত সমাবেশে সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন। তিনি ৫৫তম বিজয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান এবং গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে ছাত্রদল আগামী দিনগুলোতেও অগ্রণী ভূমিকা রেখে নেতৃত্ব দেবে।

‎‎সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রথম সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি দেবব্রত দেব সুনাম, আমিনুর রহমান ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিবুর রহমান, যুগ্ম সম্পাদক সোহাগ আলম, তৈয়বুর রহমান আবির, হুমায়ুন রশিদ শাহ প্রমুখ।


‎এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবিবুর রহমান নাঈম, জুয়েল মাহমুদ, বেলাল আহমদ, মিনহাজ রাহী, শাহানুর আহমদ, ফয়সাল আহমদ, মাসুম আহমদ, তাওহীদ আহমেদ, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন, মোস্তাক আহমেদ শাকেল, আল হাসান, আমিনুল ইসলাম, লায়েছ মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মারজান, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির, আশরাফ আহমেদ সোহেল, আব্দুস সামাদ সোহেল, দপ্তর সম্পাদক আব্দুস সাকিব, সহ-দপ্তর সম্পাদক হাসান মুজাহিদ, ক্যাফেটেরিয়া সম্পাদক মিজানুর রহমান মিজানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মহান বিজয় দিবস, এমসি কলেজ, সিলেট, ছাত্রদল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ