
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) ভোরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।
এছাড়াও মহান বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
শ্রীমঙ্গল, বিজয় দিবস, মৌলভীবাজার


