টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ১:৪৯ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রীজ এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন ও দুপুর ১২টার দিকে হরিপুর ৭ নম্বর কূপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আরেকজনের মৃত্যু হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। পৃথক ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
জৈন্তাপুর থানা ও হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রীজ এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. জিহাদ নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত জিহাদ (২০) নারায়ানগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের নুরুল হক নূরার ছেলে।
তিনি এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় ওই বাসের আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে জাফলং যাচ্ছিল এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি যাত্রীবাহী বাস। হেমু করিচর ব্রীজ এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়া ট্রান্সপোর্টের বাসে এসে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের হেলপার নিহত হয় আহত হন অন্তত ১০ জন।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর ৭নম্বর কূপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার সময় জৈন্তাপুর থানাধীন সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কুপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হাইয়েস গাড়ীটি রাস্তার পাশে চা দোকানের বসা ৭ নম্বর কুপে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় দুইজন গুরতর আহত হয়েছেন। আহতদের ওসমনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, পৃথক দুটি দুর্ঘটনার পরই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেট, তামাবিল মহাসড়ক, সড়ক দুর্ঘটনা, মৃত্যু