হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ন
আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। হাঁটি হাঁটি পা–পা করে বিজয়ের ৫৫তম বছরে পা রেখেছে প্রিয় জন্মভূমি বাংলাদেশ। দিবসটি উপলক্ষে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ভোরে সুর্য উদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হবে। সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। বেলা ১১টায় কবি কাজী নজরুল অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি মঙ্গলবার সকাল ১০টায় চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও সমাবেশেরও আয়োজন রয়েছে।
একই দিন সকাল ১০টা ১৫ মিনিটে ঐতিহাসিক ক্বিন ব্রিজ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিলেট জেলা ও মহানগর ছাত্রশক্তি ও যুবশক্তির যৌথ উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামি সিলেট জেলা ও মহানগরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।
সিলেট, মহান বিজয় দিবস, কর্মুসূচী, গৌরবের দিন, স্বাধীনতা