০৫ মে ২০২৬

দৈনন্দিন

শান্তিগঞ্জে ফসলরক্ষা বাঁধের পিআইসি গঠনে গণশুনানী

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ৬:২৩ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা, পূর্ব পাগলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

 

 শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে প্রথম দফার গণশুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) মনিরুজ্জামানের পরিচালনায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়। 

 

গণশুনানি চলাকালীন বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছুফি মিয়া।

 

অপরদিকে, দুপুর ১টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ও বেলা আড়াইটাই পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে গণশুনানী অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্ল্যাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, নির্বাহি সদস্য নোহান আরেফিন নেওয়াজ, পূর্ব পাগলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুপন মিয়া, ইউপি সদস্য আজির উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, ইউপি সদস্য মাসুক আলী প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ হাওর, ফসল রক্ষা বাঁধ, সুনামগঞ্জ হাওর, গণশুনানি, পানি উন্নয়ন বোর্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ