অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং দেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জড়িত বলে অভিযোগ করেছেন সিলেট-৩ আসনের বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় নিজের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
এম এ মালিক বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হত্যার পরিকল্পনা করা হচ্ছে। কারা এই পরিকল্পনার সঙ্গে জড়িত, তা বিএনপি জানে বলেও তিনি দাবি করেন। তাঁর ভাষায়, ‘বিশেষ করে ভারতের “র” এবং একটি রাজনৈতিক দল যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তারা এসব করছে, যাতে নির্বাচন না হয়। ওসমান হাদির ওপর হামলার ঘটনাতেও তারা জড়িত।’
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক আরও বলেন, কিছুদিন আগে তাঁর ওপরও হামলার চেষ্টা হয়েছিল। এখনো নানা ধরনের হুমকি রয়েছে। তবে এসব হুমকিতে বিএনপির নেতাকর্মীরা বিচলিত নন বলেও তিনি দাবি করেন। ‘যত হুমকিই আসুক, আমরা তা মোকাবিলা করব,’ বলেন তিনি।
একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা ধর্মের নামে ব্যবসা করে এবং মানুষকে বিভ্রান্ত করে, তারাই এসব ঘটনার জন্য দায়ী। তাঁর অভিযোগ, তারা পেছন থেকে আঘাত করে ক্ষমতায় আসতে চায় এবং দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। তবে জনগণ এ বিষয়ে সচেতন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট, ওসমানী হাদি, এম এ মালিক