০৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

বড়লেখায় বজ্রপাতে আতঙ্কিত হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ মে, ২০২৫ ২:২৭ অপরাহ্ন


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে বজ্রপাতে লীলা শীল (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত লীলা শীল স্থানীয় বিক্রম শীলের স্ত্রী।


বৃহস্পতিবার (৮ মে) সকালে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ অফিস লাইন এলাকায় এ ঘটনা ঘটে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ কামরুজ্জামান। 


পুলিশ জানায়, সকালে ৬টার দিকে পার্শবর্তী চা বাগানে গরু চরাতে বের হন লীলা শীল। পরে সকাল ৮টার দিকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এমনকি এসময় আতঙ্কিত হয়ে স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বড়লেখা, বজ্রপাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ