০৩ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

বানিয়াচংয়ে মেধাবৃত্তি পরীক্ষ সম্পন্ন

প্রতিনিধি, বানিয়াচংয়, হবিগঞ্জ

প্রকাশঃ ৬ ডিসেম্বর, ২০২৫ ৭:৫০ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচংয়ে উৎসবমুখর পরিবেশ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার দুইটি কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর অংশগ্রহণে একযোগে পরীক্ষা শুরু হয়। 

 

লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২৬ জন এবং দৌলতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি প্রতিষ্ঠানের ১৬৫ জনসহ মোট ৫৯১ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সরব উপস্থিতিতে উভয় কেন্দ্রে দুই ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিভাবকরা জানান, সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা কমে যাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার আগ্রহ কিছুটা কমে গিয়েছিল। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। 

 

পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্র সচিব আব্দুল হালিম নোমানী আল-আজহারী, সাধারণ সম্পাদক ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হাবিবুর রহমান এবং প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল হাই। 

 

কেন্দ্র পরিচালনায় যুক্ত ছিলেন সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাম্মিল হক তালুকদার, সহকারী অধ্যাপক সৈয়দ ওয়াহিদুর রহমান, হল সুপার আব্দুর রউফ, সহকারী হল সুপার হাফেজ মাওলানা ইয়াহইয়া, দৌলতপুর ভেন্যুর পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক রাসেল আহমদ এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবিদ রহমান।

 

পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, এনটিভির প্রতিনিধি আক্তার হোসেন আল হাদীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গঠন, উৎসাহ প্রদান, আগ্রহ বৃদ্ধি ও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার অনুপ্রেরণা যোগানোর লক্ষ্যে প্রতিবছর নিয়মিতভাবে এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। তারা আরও বলেন, “আমরা প্রশ্নপত্র প্রণয়ন ও সংরক্ষণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি।

 

শান্তিপূর্ণ ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

বানিয়াচং, মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫, পরীক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ