সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত ঝুঁকি নেওয়ার সক্ষমতা: শাবিপ্রবি উপাচার্য
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৬ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’—এর ২০তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে সংগঠনটির এক চড়ুইভাতি অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে এফইটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জোনায়েদ হোসেন খান ও সাধারণ সম্পাদক হিসেবে জিইবি বিভাগের ৩য় বর্ষের আরিফুল ইসলাম ফয়সাল মনোনীত হয়েছেন।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি শাকিল হায়াতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইছানুল করিম রাতুলের সঞ্চালনায় চড়ুইভাতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এফইটি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক,পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ ফাতেমা, শাবি প্রেস ক্লাবের বর্তমান সভাপতি জুবায়েদুল হক রবিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মঈন উদ্দিন, ইমাম-উল হক আপন, পার্থ সরকার, সাফায়েত হুসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অজয় চক্রবর্তী, নূরে আলম, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ ফাউসি, কোষাধ্যক্ষ মাহফুজা কুসুমকলি, সহকারী কোষাধ্যক্ষ আদিব হাসান সাগর, দপ্তর সম্পাদক প্রিয়ম চক্রবর্তী, সহ-দপ্তর সম্পাদক এস এম তারিবুল হক জিদান, ক্রীড়া সম্পাদক রাফসান আহমেদ নাসিম, সহ-ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম রিজন, প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান আশিক, সহ-প্রকাশনা সম্পাদক নীলিমা নাসরিন, সমাজকল্যাণ সম্পাদক সাজ্জাদ হুসাইন শান্ত, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাহমুদা আফরিন নিপা, সাংস্কৃতিক সম্পাদক সিনথিয়া দেবি বর্ষা, সহ-সাংস্কৃতিক সম্পাদক ফারজানা,ছাত্রী বিষয়ক সম্পাদক মিলা আক্তার সূচনা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মিলা ইয়াসমিন।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, তরিকুল হাসান তরফিন,সাইফুল্লা সাইফ,দেবব্রত পন্ডিত সমু, বদরুন্নাহার নাহিদা, নিথি, লাবিব, ফারিয়া।
কমিটি গঠন, শাবিপ্রবি, সাস্ট, কিশোরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন