০৫ মে ২০২৬

দৈনন্দিন

তাহিরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও গণদোয়া মাহফিল

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ন


সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক কামরুজ্জামান কামরুল বলেছেন, সৃষ্টিকর্তা ডাক্তারদের ডাক্তার, মহান সেই আল্লাহর কাছে আমরা দোয়া করব, তিনি যেন খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

 

শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কামরুল বলেন, এক এগারো সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর দুই সন্তানসহ দেশ ত্যাগ করার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। বরং বলেছিলেন, দেশের ১৮ কোটি মানুষ আমার কাছে সন্তানতুল্য। তাঁদের ছেড়ে আমি কোথাও যাবনা।

 

মাহফিলে খতমে কুরআন শেষে গণদোয়া পরিচালনা করেন পৈলনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাঈনউদ্দিন। এসময় উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণদোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ এবং রাজনৈতিক শান্তি–স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খালেদা জিয়া, খতমে কুরআন, গণদোয়া মাহফিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ